বাঘারপাড়ায় নৌকার পক্ষে কাজ করে চলেছেন সন্তোষ কুমার
বাঘারপাড়া প্রতিনিধি ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের ভোট বৃদ্ধির জন্য নিরলস কাজ করে চলেছেন যশোরের বাঘারপাড়ার গণমানুষের নেতা, সাবেক সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
২০ জুলাই বিকেলে উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা হাটে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মত বিনিময় করেন তিনি। এসময় সরকারের নানা উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারপত্র বিতরন করেন।
গণসংযোগকালে যশোর-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এ বীর মুক্তিযোদ্ধা ভোটারদের কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অদম্য সাহস ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন অগ্রগতির যে মহাসড়কে অবস্থান করছে, সে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে ২০৪১ সনের রূপকল্প স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আকুল আবেদন জানান।
এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
স/এষ্

