ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জোর করে জমি লিখে নেওয়ার চেস্টায় ভিক্টিমকে আটকে রেখে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযাগ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় জোর করে জমি লিখে নেওয়ার চেস্টায় ভিক্টিমকে আটকে রেখে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযাগ

বাঘারপাড়া প্রতিনিধি ।। যশোরের বাঘারপাড়ায় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জোর করে জমি লিখে নেওয়ার চেস্টায় ভিক্টিমকে আটকে রেখে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযাগ পাওয়া গেছে।

বাঘারপাড়ায় রায়পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম (সৌদি) সহ পাঁচজনর বিরুদ্ধে এক ব্যক্তিক আটক রেখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) ভুক্তভোগী রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের শাখাওয়াত আলী বিশ্বাসের ছেলে আব্দুস সালাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, কৃষ্ণনগর গ্রামের বদর মন্ডলের ছেলে আব্দুস সালাম সৌদি, দূর্গাপুর গ্রামর আব্দুস সালামের ছেলে জুয়েল, সামছুউদ্দিনের ছেলে ওবায়দুর চাকলাদার, ভদ্রডাঙ্গা গ্রামের আরমান শেখের ছেলে শিমুল, গোলবার খানের ছেলে তরিকুল ইসলাম,শাহ জামালের ছেলে বোরহান।

ভুক্তভাগী তার অভিযাগে উল্লেখ করেছেন, চার বছর আগে একই গ্রামের হাসান আলীর কাছ থেকে ছয় শতক জমি ক্রয় করে নিজ নামে দলিল রজিস্ট্রি করে ভোগ দখল করে আসিতেছেন। অভিযুক্তরা কয়েকদিন ধরে উক্ত জমি হাসান আলীর ছোট ভাই আব্দুল আলীর স্ত্রী ফুলজুরি বেগমের নামে লিখে দেওয়ার জন্য চাপ সষ্টি করে। এক পর্যায়ে ছয় শতক থেকে দুই শতক তাদের দখলে নিয়ে নেয়। তিনি আরো উল্লেখ করেছেন, গত ২২ মে রাত ১০টার সময় অভিযুক্তরা বনগ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে ধরে নিয়ে খাজুরা বাজারের আব্দুস সালাম সৌদির বাড়িতে নিয়ে জোরপূর্বক তিনটি স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এসময় তাকে মারপিটও করা হয়।

অভিযোগের বিষয় আব্দুস সালাম সৌদি জানান, আটক রেখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। সে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে। এর সাথে আমরা জড়িত না।’

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।