বাঘারপাড়ায় গীতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা : যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার কেন্দ্রীয় (মহিরন) মন্দিরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭০ সনাতনী শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
সারদিন চলা এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পূজা পরিষদের সভাপতি সচিন্দ্রনাথ বিশ্বাস। এসময় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার মোহন্ত।
বিচারক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, সহ-সভাপতি নিখিল কুমার আঢ্য, সুভাষ দেবনাথ অভিরাম, জেলা শাখার সদস্য প্রণয় সরকার, সহ-দপ্তর সম্পাদক দুর্গাপদ দেবনাথ, উপজেলা সদস্য উজ্জ্বল মুখার্জী, প্রসেজিৎ ঠাকুর, শুভ বিশ্বাস, বাসুয়াড়ী ইউনিয়ন সভাপতি অসিম মজুমদার গণেশ, সাবেক উপজেলা সভাপতি হরিপদ রায় প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৭ম শ্রেণি ক এবং ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের খ গ্রুপে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী জন্মাষ্টমি অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
স/এষ্

