ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় আবারও গরু চুরির হিড়িক

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৫, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় আবারও গরু চুরির হিড়িক

বাঘারপাড়া(যশোর) ।। বাঘারপাড়ায় আবারও গরু চুরির হিড়িক পড়েছে।

বহুদিন যাবত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশেষ করে যশোর -নড়াইল সড়ক সংলগ্ন গ্রামগুলিতে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটে ।

১৪ আগষ্ট দিবাগত রাতে করিমপুর গ্রামের আকবর মোল্যার ছেলে লোকমান হোসেন এর গোয়াল থেকে তালা ভেঙে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এ গরুগুলোর আনুমানিক মূল্য ২লক্ষ টাকা।

এছাড়া একই রাতে করিমপুর গ্রামের পাশের গ্রাম চখের ডাঙ্গার সায়েদ আলী বক্স এর ২টি বড় জাতের মেয়ে গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক।

এ এলাকায় এধরণের গরু চুরির ঘটনা প্রায়শই ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় না বলে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেছে।

এ চুরির ঘটনায় ভুক্তভোগী লোকমান হোসেন জানান যে, সে একজন গরীব শ্রেণীর মানুষ। গরু চুরির কারনে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলো।

শুধু গরু চুরির ঘটনাই নয়। এলাকায় মাঝেমধ্যে মাঠ থেকে স্যালো মেশিন চুরি সংগঠিত হয়। এ পর্যন্ত অসংখ্য স্যালো মেশিন চুরি হয়েছে বলে এ এলাকার (করিমপুর গ্রামের) বিশিষ্ট চাষি আব্দুল লতিফ বিশ্বাস জানান।

স/এষ্