বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা নিত্য চন্দ্র ঘোষ
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ শুভ বাংলা নববর্ষ ১৪৩১ সালের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহবায়ক নিত্য চন্দ্র ঘোষ ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছেন । বাংলা নববর্ষের উৎসব একটি অন্তর্ভুক্তিমূলক উৎসব । এর সঙ্গে রয়েছে আদিবাসী জনগোষ্ঠীসহ দেশের সব নৃ-গোষ্ঠীর নিবিড় সম্পর্ক ।
পহেলা বৈশাখ সব ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায় । নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন ভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি । নিত্য চন্দ্র ঘোষ আরও বলেন, ‘অতীতের সকল গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪৩১ সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে ।
চতুর্থ শিল্পবিপ্লব প্রসূত সুযোগের সদ্ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ নব উদ্যোমে আরও এগিয়ে যাবে এবং ১৪৩১ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জণে সফল হবে ।
নিত্য চন্দ্র ঘোষ আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতিসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ও সাফল্য অর্জণ করে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে । সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে এই যুবলীগ নেতা আশাবাদ ব্যক্ত করেন ।

