বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাপনাদেখলেন নেপালের মন্ত্রী
মঈন উদ্দীন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্পের প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন নেপাল সরকারের প্রতিনিধি দল।
গত বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সলং, আমতলী এবং সরমঙ্গলা খাল এলাকায় বিএমডিএ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। এর মধ্যে সরমঙ্গলা এলাকায় কৃষক ও নলকূপ অপারেটরের সঙ্গে মতবিনিময়ও করেন নেপালী প্রতিনিধি দল। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন বলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। যেখানে আগে একটা জমিতে এক ফসল ফলানো যেত, বিএমডিএর সেচ প্রকল্পসহ নানা উদ্যোগ গ্রহনের ফলে এখন তাতে ৩ থেকে ৪বার ফসল ফলানো সম্ভব হচ্ছে। ফলে মরু প্রবন বরেন্দ্র এলাকায় এখন সবুজের সমারহ। আজকের দিনটি স্বরণীয়।
নেপালের জ্বালানি পানি সম্পদ ও সেচ মন্ত্রী পম্পা ভুসালসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা বিএমডিএর সেচ প্রকল্পের প্রি- পেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা দেখে বেশ খুশি হয়েছেন। কৃষক ও অপারেটরদের মন্তব্যে বেশ খুশি হওয়ায় এ মতবিনিময় ফলপ্রসূ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নেপালের জ্বালানি পানি সম্পদ ও সেচ মন্ত্রী পম্পা ভুসাল বলেন, বাংলাদেশের মতই নেপালের সমতল কৃষি জমি। সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে সেখানের কৃষিখাতে কিভাবে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যেই বাংলাদেশে আসা।
আমরা এখানে বিএমডিএর সেচ প্রকল্পের প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ কার্যক্রম এবং ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয়েছি। আমরা বিএমডিএর এসব প্রসেস নেপালের কৃষি খাতে ব্যবহার করে সফল্য অর্জনে চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, উপস্থিতি ছিলেন, বিএমডিএ অতি: প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাশেম, তত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো শরিফুল হক, নির্বাহী প্রকৌশলী মো: জিন্নুরাইন খান,তত্বাবধায়ক প্রকৌশলী , প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।
স/এষ্

