ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

admin
জানুয়ারি ৮, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো ॥ পরিবারের সদস্যদের সাথে অভিমান করে লাবনী আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লাবনী আক্তার জেলার আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের আলহাজ সরদারের মেয়ে এবং সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলো।

নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লাবনী। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌকির আহমেদ লাবনীকে মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স/এষ্