ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১৩

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৬, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১৩

বরিশাল ব্যুরো ॥ জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। সোমবার (১৬ মে) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দা লিটন ফকিরের জমি বরগা (লিজ) নিয়ে একই এলাকার বাসিন্দা মফেল ফকির চাষাবাদ করেন। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুপুরে লিটন ফকিরের সঙ্গে মফেল ফকিরের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মফেল ফকির জমির কাটা ধান নিয়ে লিটন ফকিরের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মফেল ফকির (৭৬), সামাদ ফকির (৪০), রবিন ফকির (২৫), মনোয়ারা বেগম (৪৫), রেহানা বেগম (৩০) আহত হন ও অপর পক্ষের লিটন ফকির (৪০), আব্দুল মান্নান ফকির (৬৭), আব্দুর রব ফকির (৬০), সিরাজ ফকির (৫৫), সাহাবুদ্দিন ফকির (৫০), শাহআলম ফকির (৪২), নুরুন নাহার (৪০) ও খাদিজা বেগম (৩৫) আহত হন।

হামলা-সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পৃথকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এস্