ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন‍্যার্তেদর পাশে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ 

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ৩১, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

বন‍্যার্তেদর পাশে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ

মুহাম্মদ আসাদুজ্জামান ।। সরকারি লালমাটিয়া মহিলা কলেজ বন‍্যার্তদের জন‍্য গণত্রাণের কর্মসূচি গ্রহণ করেছে। কলেজ শিক্ষার্থীরা নিজেদের পাশাপাশি বৃহত্তর লালমাটিয়া হাউজিং সোসাইটির সমস্ত আবাসিক মালিক, কর্মকর্তা কর্মচারী, সম্মানিত ভাড়াটিয়া, ব‍্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে বন‍্যার্তদের পাশে দাঁড়ানোর জন‍্য আহব্বান করেছেন।

তারা শুধু নগদ টাকা নয়, জামা কাপড়, শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি, ন‍্যাপকিন, টিস্যু, সাবান, হুইল পাওডার ইত‍্যাদি যে যা পারে তা নিয়েই বন‍্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে আসার অনুরোধ জানান।

এখানে উল্লেখ্য গত জুলাই ও আগষ্ট মাসের সরকার পতনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে রক্তাক্ত লড়াই হয়েছিল সেখানে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ  শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কলেজটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠা লাভের পর বৃহত্তর মুহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, আদাবর ছাড়াও ঢাকার বাইরে থেকে অসংখ্য ছাত্রীদের ভর্তি করে থাকে। কলেজটি একাদশ শ্রেণি, অনার্স এবং মাষ্টার্সের পাঠদান দিয়ে থাকে।

প্রায় ৯০০০ শিক্ষার্থী নিয়ে কলেজটি বতর্মান সময়ে ঢাকার অন‍্যান‍্য কলেজের সঙ্গে প্রতিযোগিতায় স্বগৌরবে টিকে আছে। ১৯৯১ সালে কলেজটি দ্বাদশ বোর্ড পরীক্ষার ফলাফলে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজের সম্মান অর্জন করে। শিক্ষার্থীদের জন‍্য অনার্সে ১৮ টি এবং মাষ্টার্সের ১৭ টি বিষয়ে পড়ালেখার ব‍্যবস্থা আছে।

স/এষ্