ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্যার্তদের সহযোগীতায় সান্তাহারের হরিজন শিক্ষার্থীরা

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বন্যার্তদের সহযোগীতায় সান্তাহারের হরিজন শিক্ষার্থীরা

প্রতিনিধি, আদমদীঘি ।। বন্যার্তদের সহযোগীতায় এবার এগিয়ে এসেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের হরিজন সম্প্রদায়ের দুটি পল্লীর কিছু শিক্ষার্থী যুবক ।

নিজেদের স্বল্প আয় থেকে অর্থ দিয়ে বন্যার্তদের সাহায্যে করেছেন ওই পল্লীর বাসিন্দারা । গত দুই দিন ধরে হরিজন পল্লীর বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করেন হরিজন যুবকরা । গত দুই দিন ধরে তাঁরা প্রায় তিন হাজার টাকা অর্থ সংগ্রহ করেছেন।

বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ও বগুড়া আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রাজন বাসফোর বলেন, যাঁরা আমাদের সাথে বন্যার্তদের সাহায্যে কাজ করছেন তাঁরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমাদের সম্প্রদায়ের মানুষ স্বল্প আয়ের হলেও তাঁরা তাঁদের সামান্য সাহায্যে নিয়ে অসহায় মানুষের মাঝে দাঁড়িয়েছে ।

তিনি আরও বলেন, সারা দেশে তাঁদের সংগঠন রয়েছে, এই সংগঠনের মাধ্যমে সংগৃহিত টাকা বন্যার্তদের মাঝে বিতরন করা হবে । এ সময় সান্তাহার হরিজন ছাত্র ঐক্য পরিষদের সদস্য ওম বাসফোর, ভোলা বাসফোর, শংক বাসফোর, রাজ বাসফোর, শান্ত বাসফোর, প্রশান্ত হাড়ি ও হৃদয় হাড়ি উপস্থিত ছিলেন ।

স/এষ্