খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ )প্রতিনিধি : নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বদলগাছী-মহাদেবপুর প্রতিনিধি এমদাদুল হক দুলুকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
আজ সকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি মহাদেবপুরে যান। কাজ শেষে ফিরে আসার পথে মহাদেবপুর থানাধীন সারাসন মোড় হইতে উত্তর পাশের্ব পাকা রাস্তায় পেঁৗছলে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মোঃ সাজু তাকে ফোন করে তার অবস্থান জানতে চায়।
তিনি অবস্থান বলা মাত্র বেপরোয়া গতিতে দুটি মোটর সাইকেলে আসা অজ্ঞাতনামা ৫ জন সন্ত্রাসী সামনে এসে গতি রোধ করে জানতে চায় যে তার কাছে কোনো ফোন এসেছে কি না।
ফোন আসার কথা বলা মাত্র সন্ত্রাসীরা প্রথমে কিলঘুষি এবং পরবতর্ীতে রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এসময় তার চিৎকার চেঁচামেচিতে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর আসামীরা দ্রুতবেগে রাইগা মাতাজিহাটের দিকে চলে যায়।
এ ঘটনায় মোবাইলে ফোন করে অবস্থান জানতে চাওয়া মহাদেবপুরের বিলছাড়া গ্রামের সাজুর বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে।
এবিষয়ে এমদাদুল হক দুলু জানান, আমি বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় লেখালেখি করি। কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন আমার উপর হামলা করল এ ব্যাপারে আমি কিছু জানি না।
স/এন

