খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী দ্বীপগঞ্জ ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
ঈদের পরের দিন বিকালে শিবপুর হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ গাজিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজিজুল হক, আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক রমজান আলী,সহকারী শিক্ষক সামিউল, মোঃ শাহিনুর ইসলাম, আলম হোসেন, চয়ন হোসেন, রুবেল, সাংবাদিক খালিদ হোসেন মিলু। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স/এন

