ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৭, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ বদলগাছীর জগোপাড়া গ্রামে এক বিশেষ অভিযানে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ সঞ্জয় সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ০৬ জুন সোমবার ইং তারিখ বিকাল সাড়ে ৪ টায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ শ্রী সঞ্জয় সরকার (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে।

সঞ্জয় সরকার উপজেলার মিঠাপুর ইউপির জগোপাড়া গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী এবং মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

এবিষয়ে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্