ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে চাকুরীজীবী সমিতির ঈদ পুর্ণমিলনী ও ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁ বদলগাছী কোলা আদর্শ চাকুরীজীবী সমিতির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে ঈদের পরের দিন সকালা ১০ টায় কোলা বিজলী ক্লাবের সামনে চাকুরীজীবী সমিতির সভাপতি সাবেক আনসার ভিডিপি পরিচালক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ মুসফিকুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকিজ প্লাষ্টিক লি. ম্যানেজার মিনহাজ বিন মিজান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীজীবী সমিতির সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, এ্যাডঃ ঝরনা, মোঃ এস্কেন্দার মিজার্ বাচ্চু, মোঃ অচিম উদ্দীন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মোঃ এমদাদুল হক দুলু, নূরে আলম সিদ্দিকী, রুবেল হোসেন, প্রভাষক লিটন, সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দীক, আহসান হাবিব নয়ন প্রমূখ।

অনুষ্ঠান শেষে ১৩০ জন কৃতি ছাত্র ছাত্রীদরে মধ্যে মেধা ভিত্তিক পুরষ্কার প্রদান করা হয়।

 

স/এন