বদলগাছীতে গাঁজাসহ মাদক সাম্রাজ্যের দুই গাঁজা সম্রাট আটক!
মুখোশের আড়াঁল থেকে এবার জনসম্মুখে মাদক-সম্রাট’ -২২কেজি গাঁজাসহ পুলিশের জালে ধরাখেল দুই মাদককারবারী!!
খালিদ হোসেন মিলু,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ওসি আতিয়ার রহমানের পরামর্শে বদলগাছী থানার নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মেহেদী মাসুদ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নিহার চন্দ্র, এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বদলগাছী মহিলা কলেজ রাস্তায় অভিযান চালিয়ে হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল যোগে গাঁজা বহনকালে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দুই মাদককারবারিকে ২২কেজি গাঁজা-একটি মোটরসাইকেলসহ মাদক সাম্রাজ্যের দুই মাদক কারবারিকে আটক করে বদলগাছী থানা পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, বদলগাছী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ (৫১), একই জেলার নওগাঁ সদর থানার পাইকপাড়া গ্রামের মৃত আলিম চৌধুরীর ছেলে মো আশরাফুল ইসলাম (৩২)
দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম থানার মহিলা কলেজ রাস্তা থেকে দুই জন মাদককারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে গাঁজা কেনাবেচা করে আসছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

