বড়দিন উপলক্ষে গৌরীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি- খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন বড়দিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাযহারুল আনোয়ার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন, উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, গৌরীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, গৌরীপুর হেফাজতে ইসলামের আহবায়ক মুফতী নাজিম উদ্দীন, গৌরীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান দূর্জয়, নুরু মোহাম্মদ সিদ্দিক রাজন প্রমুখ।
ক্যাপ্টেন ইমতিয়াজ বলেন- বড়দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই কোন মাদক কিংবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। ফানুস উড়ানোর সময় সতর্ক থাকতে হবে, যাতে বিদ্যুতের তার বা বাসাবাড়িতে কোন দূর্ঘটনা না ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
এসময় গৌরীপুরের বিভিন্ন চার্চের পাস্টরগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

