বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বৃক্ষরোপন করলেন আ.লীগ নেত্রী পপি
শেখ বিপ্লব ময়মনসিংহ ব্যুরো প্রধান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯৩টি বৃক্ষরোপন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার শালীহর বধ্যভূমির আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন তিনি।

বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে গৌরীপুর উপজেলাকে স্মার্ট গৌরীপুর গড়তে তোলার পাশাপাশি গ্রীন গৌরীপুর গড়ার লক্ষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে তিনি এই বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছেন।
স/বি

