ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি –রাজউকের পরিচালক নুরুল ইসলাম

abu naser
অক্টোবর ২, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি –রাজউকের পরিচালক নুরুল ইসলাম

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: রাজউকের (এস্টেট ও ভূমি-১) পরিচালক মোহাম্মাদ নুরুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। আর শিক্ষা গ্রহণ না করলে আজ চাকুরীও করতে পারতাম না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই আমরা এই সুযোগ পাচ্ছি।

আজ শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ-বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই জয়ঝাপ উচ্চ-বিদ্যালয় থেকে লেখাপড়া করে আজ আমি রাস্ট্রের কর্মচারী হিসেবে সেবা করার সুযোগ পেয়েছি। তাই অত্র বিদ্যালয়ের উন্নয়নে সব সময় আমি সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান মো. মিরাজ আলী, পরিচলনা পর্ষদের অভিভাবক সদস্য মোশারফ তালুকদার, স্থানীয় গন্যমান্য মো. সায়েম মিয়া (টিটন), নুরুল ইসলাম, সলেমান খানসহ শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, রাজউকের পরিচালক মোহাম্মাদ নুরুল ইসলাম সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ছেলে। তিনি জয়ঝাপ উচ্চ-বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহŸায়ক কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন।