আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। দেশরত্ন শেখ হাসিনাকে আজ প্রধানমন্ত্রী হিসাবে পেতাম না।
আর শেখ হাসিনা না হলে এই দেশ উন্নত হতো না। এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
স/এন

