ফুলপুর বাস স্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে ভ্রাম্যমান আদালতের অভিযান
ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান- ফুলপুর বাস স্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামার অপরাধে ১ টি গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (আজ ২০ মার্চ) সোমবার- সকালে ফুলপুর – শেরপুর -ঢাকা হাইওয়ে সড়কের বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)অমিত রায়।
প্রতিদিন যত্রতত্র গাড়ি পার্কিং করে হাইওয়ে সড়কে যানজটের সৃষ্টি করছিল কিছু গাড়ি। এ অপরাধে ১ টি গাড়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান,এরকম অভিযান নিয়মিত চালানো দরকার। দেখা গেছে এই অভিযান চালানোর ১/২ ঘন্টা যানজট নিয়ন্ত্রণে থাকে। পরে আবার সেই আগের মত যানযট শুরু হয়।বিশেষ করে শেরপুর রোডের মোড় হতে হালুয়াঘাটের রাস্তা,অটো সি এন জি থাকার কারণে দু পাশে যানজটের সৃষ্টি হয়, তাই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চলাফেরা বিগ নগটে অনেক সময় দুর্ঘটনার স্বীকার হতে হয়, জনমনে প্রশ্ন হল এই তিন চারটা পয়েন্ট যদি যানজট মুক্ত থাকতো, তাহলে অনেক দুর্ঘটনার স্বীকার হতে অনেক ভুক্তভোগী দুর্ঘটনার স্বীকার হতে বেঁচে যাবে, বিভিন্ন পেশার মানুষের একটাই চাওয়া অন্তত এই জায়গা গুলি যানজট মুক্ত থাকে এটাই তাদের চাওয়া।
স/বি

