ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুর থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুর থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর প্রতিনিধি– ময়মনসিংহের ফুলপুর থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই সেপ্টেম্বর বুধবার ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে আগষ্ট/২০২১ মাসের মাসিক কল্যান ও অপরাধ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিগত মাসের থানা এলাকার সার্বিক আইনশৃংখলা এবং অফিসার ও ফোর্সদের ব্যক্তিগত পারফরম্যান্স সংক্রান্তে তুলনামূলক পর্যালোচনা শেষে মাসের শ্রেষ্ঠ অফিসার/ফোর্সদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আগষ্ট/২০২১ মাসের ফুলপুর থানা’র শ্রেষ্ঠ এসআই হিসাবে পুরস্কার গ্রহন করেন, এসআই আশরাফুল আলম, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার এসআই জাহিদ হাসান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আবুল বাসেদ, শ্রেষ্ঠ এএসআই নাসিম পারভেজ, শ্রেষ্ঠ যানজট নিরসনকারী অফিসার টিএসআই আজিজুল হক, শ্রেষ্ঠ কং আব্দুল গাফফার, শ্রেষ্ঠ সেরেস্তা মুন্সী কনস্টেবল মোঃ তৌফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ কম্পিউটার অপারেটর হিসেবে সায়েদুল ইসলাম তালুকদার পুরস্কার গ্রহন করেন।

পুরস্কার প্রাপ্তরা ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। এসময় ফুলপুর থানা সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স/বি