ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৭

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৮, ২০২১ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে মহাসড়ক থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৭

ফুলপুর উপজেলা প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে ৭ জন যাত্রী আহত হয়েছে। ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে হালুয়াঘাট যাচ্ছিল।

এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। বাসটিতে ৩৫-৪০ জন যাত্রী ছিল বলে জানা যায়।

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আল-আমীন জানান, বৃষ্টির কারণে রাস্তায় পানি থাকায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারান। তাৎক্ষণিক খবর পেয়ে আমরা যাত্রীদের উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

স/বি