ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বিয়ের প্রস্তাব নিয়ে এসে ধরা পরেছে পুলিশের ভুয়া এএসপি

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১৩, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বিয়ের প্রস্তাব নিয়ে এসে ধরা পরেছে পুলিশের ভুয়া এএসপি

ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে ফেসবুকের পরিচয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসে ধরা পরেছে পুলিশের ভুয়া এএসপি। সোমবার রাতে উপজেলার রুপসী গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম সোলাইমান কবির (৩৫)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কুচনিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ফুলপুর উপজেলার রুপসী গ্রামের কেয়া (ছদ্ম নাম) নামে একজনের সাথে ফেসবুকে সোলাইমান কবিরের পরিচয় হয়। ফেসবুকে পরিচয়ে সোলাইমান কবির নিজেকে ৪০ তম বিসিএস এর পুলিশের এএসপি হিসাবে পরিচয় দেয় এবং কেয়াকে বিবাহের প্রস্তাব দেয়। তাকে তখন কেয়া তার বাবার বাড়ী আসার জন্য বলে।
পরবর্তীতে সোমবার রাতে সোলাইমান একাই বিবাহের প্রস্তাব নিয়ে কেয়ার পিতার বাড়ী আসে। তখন তার কথাবার্তায় সন্দেহ হলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সাথে সাথে পুলিশ সেখানে গিয়ে সোলাইমানকে আটক করে নিয়ে আসে।
এসময় তার হেফাজত থেকে পুলিশের সরকারী বুট, একটি মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোলাইমান কবিরের বিরুদ্ধে ফুলপুর থানার মামলা নং ১৬, তারিখ ১২/১০/২০২১ ধারা ১৭১/৪২০ দঃবিঃ দায়ের করা হয়েছে । ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স/বি