ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৪, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 ফুলপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার দিলশাদ এলীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মামুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর মুকুল, এটিএম রবিউল করিম নাজিম উদ্দিন,বিল্লাল হোসেন সহ ফুলপুরের সাংবাদিকবৃন্দ।

স/বি