ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বালিয়া মাদ্রাসায় ভাষা সৈনিক মরহুম শামসুল হক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ২৪, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বালিয়া মাদ্রাসায় ভাষা সৈনিক মরহুম শামসুল হক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ময়মনসিংহের ফুলপুরে শতাব্দীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফিয়া উলুম বালিয়া মাদ্রাসার নবনির্মিত ভাষা সৈনিক মরহুম শামছুল হক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে মন্ত্রী মহোদয় তার পিতার নামে নবনির্মিত পাঁচতলা ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ ভবনের নির্মাণ ব্যয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় ব্যক্তিগত ফান্ড থেকে বহন করছেন বলে জানিয়েছন বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াজ উদ্দিন সাহেব। প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বালিয়া মাদ্রাসায় আগমন করলে মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন সাহেব ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার,দলীয় প্রতিনিধি ও আওয়ামীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমান হাবিব।
জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আব্দুল খালেক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,ইউপি চেয়ারম্যান আজাহার মুজাহিদ,বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,মাদ্রাসার উস্তাদ,ছাত্রবৃন্দ,এলাকার সুশীল সমাজের প্রতিনিধি,গণ্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক উপস্থিত ছিলেন ।
স/বি