ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বালিয়া মাদ্রাসার উদ্যোগে ব্যতিক্রমী সীরাতুন্নবী (সাঃ) উদযাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২০, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বালিয়া মাদ্রাসার উদ্যোগে ব্যতিক্রমী সীরাতুন্নবী (সাঃ) উদযাপন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি- ফুলপুরে,সীরাতুন্নবী(সাঃ)উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় ব্যতিক্রমী প্রতিযোগিতার মধ্য দিয়ে সীরাতুন্নবী(সাঃ)উদযাপিত হয়েছে! বুধবার (২০ অক্টোবর)সকাল ১১ টায় বালিয়া মাদ্রাসা ছাত্র কাফেলার উদ্যোগে! মাদ্রাসা মসজিদ এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে উস্তাজুল আলেম পীরে কামেল আল্লামা এমদাদুল হক(দাঃবা)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার মোহতিম হযরতে আল্লাম মাওলানা ওয়াইজ উদ্দিন (দাঃবা) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক আশরাফ উদ্দিন,মসজিদ মাদ্রাসার সভাপতি প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার মাদ্রাসার নায়েবে মোহতামিম আল্লামা হেলাল উদ্দিন তালুকদার(দাঃবা),বালিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা আব্দুল কাদির (আওলাদ সাব হুজুর) (দাঃবা),সহি বোখারীর উস্তাদ হযরত মাওলানা ফজলুল হক(দাঃবা)।

কোরআন,আযান,হামনাদ,হস্তলেখনি প্রভৃতি বিষয় নিয়ে এমন ব্যতিক্রমী ধরণের উদ্যোগ কে স্বাগত জানিয়েছে জামিয়ার সাধারণ ছাত্র,অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ। কবি আশরাফ উদ্দিন তার বক্তব্যে বলেন এধরনের আয়োজন নিঃসন্দেহে ছাত্রদের মেধাবিকাশের সহায়ক এবং আগামীতে এমন শিক্ষনীয় প্রতিযোগিতার আয়োজনের জন্যে কতৃর্পক্ষকে অনুরোধ করেন। উল্লেখ্য যে,মাওলানা ওয়াইজ উদ্দিন সাহেব মাদ্রাসার নতুন মোহতামিম হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন,মাঠের উন্নয়ন,মহিলা মাদ্রাসার তিন তলা বিল্ডিং নির্মাণ,পুকুর ভরাট সহ প্রভূত উন্নয়ন সাধনে বিরাট ভূমিকা পালন করেন।

স/বি