ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে বালতীর পানিতে পড়ে শিশুর মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৫, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে বালতীর পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফুলপুর প্রতিনিধি-ময়মনসিংহের ফুলপুরে ঘরের ভিতরে বালতীর পানিতে পড়ে মোঃ সাজেদুর রহমান নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।

সে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আহমেদের ছেলে। জানা যায়, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আহমেদ স্ত্রী সন্তান নিয়ে মসজিদ সংলগ্ন বাসায় বসবাস করেন। বেলা সাড়ে ৫ টার দিকে শিশু মোঃ সাজেদুর রহমানকে ঘরে রেখে মা সান্তা আক্তার ময়লা ফেলার জন্য বাহিরে যান।

ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করে পায়নি। হঠাৎ দেখেন তার শিশু সন্তান ঘরে রাখা বালতীর পানিতে পড়ে আছে। সাথে সাথে উদ্ধার করে পাশেই ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাজেদুর রহমানকে মৃত ঘোষণা করেন। এসময তার পিতা মসজিদে ছিলেন বলে জানা যায়।

স/বি