ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময়

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ২৩, ২০২৩ ৩:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে ফেসবুক গ্রুপ লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময়

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান-ময়মনসিংহের ফুলপুরে ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে মতবিনিময় করেন ফুলপুর থানা পুলিশ। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর আয়োজনে সোমবার রাত ৮ টায় থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার প্রথমেই পরিচিতির মাধ্যমে এ্যাডমিন প্যানেলের নাম ও গ্রুপের লিংক সহ নির্ধারিত হাজিরা সিটে স্বাক্ষর নেয়া হয়।

ফেসবুক গ্রুপ/লিংক সাইবার গ্রুপের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আতাহারুল ইসলাম তালুকদার ।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ পুলিশ কর্মকর্তাগণ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে আহবান জানিয়ে বলেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতায় নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস হেয় প্রতিপন্ন করে এবং গ্রুপগুলোর মধ্যে মানুষ এমন অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

স/বি