ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে গাছে উপরে জ্ঞান হারিয়ে ফেলা যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১৩, ২০২১ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে গাছে উপরে জ্ঞান হারিয়ে ফেলা যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

আজ শনিবার সকালে ফুলপুর উপজেলার কাতুলী গ্রামের লাল খা সাহেবের বাড়ির একটি জাম গাছে জাম পারতে উঠে এক যুবক। জাম গাছের মগডালে উঠার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে গাছের দু ডালের ফাঁকে আটকে থাকে।

এলাকাবাসী কোনো অবস্থাতেই তাকে মাটিতে নামানো না গেলে অবশেষে খবর দেওয়া হয় ফুলপুর ফায়ার সার্ভিসকে।

ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় তাকে গাছ থেকে অচেতন অবস্থায় মাটিতে নামিয়ে ফুলপুর হাসপাতালে পাঠায়।

ফুলপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

তবে এ নিয়ে এলাকায় চলছে মুখরোচক আলোচনা,কেউ বলছে একটি ভূতের কান্ড।তবে চিকিৎসকদের অভিমত এ অবস্থা গাছে, মাটিতে,পানিতে যে কোন অবস্থায়ই হতে পারে।

স/বি