ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসারে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বওলা গ্রামের আশ্রয়ণ প্রকল্প এ পরিদর্শন করেছেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার।
আজ ৭ জুলাই বুধবার বিকেল সাড়ে ৪টায় এ সময় তিনি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারসমূহের সাথে কথা বলেন।
কোন সমস্যা আছে কিনা তার খোঁজ নেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নভাবে বসবাসের পরামর্শ দেন। সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন, এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার জনগন।
স/বি

