ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফুলপুরে আরও একজন জাতির শ্রেষ্ঠ সন্তান চলেগেলেন না ফেরার দেশে

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৪, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে আরও একজন জাতির শ্রেষ্ঠ সন্তান চলেগেলেন না ফেরার দেশে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাংগা গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর সেনানী মোঃ সাইফুল ইসলাম (৮৫)।
ফুলপুরবাসী আরও একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হারালে।
একাত্তরের বীর সেনানী সাইফুল ইসলাম কে মঙ্গলবার বাদ জহুর রাস্ট্রীয় সম্মাননা দিয়ে নামাজে জানাযা শেষে দাফন সম্মন্ন হয়েছে। নামাজে জানাযার পূর্বে বীর সেনানী সাইফুল ইসলাম কে গার্ড অব অনার দয়ে রাস্ট্রীয় সম্মাননা জানানো হয়। মৃত্যু কালে স্ত্রী ৪ ছেলে দুই মেয়ে রেখে গেছেন।
এলাকায় তিনি সকলের কাজে শ্রদ্ধাভাজন ছিলেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তরুণ প্রজন্মসহ অনেকেই তাঁর কাছে শুনতেন। তরুণ প্রজন্মকে আর যুদ্ধের গল্প বলবেন না বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ।
মহান এ বীর মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার জানান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার জহুরের নামাজের পর নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।উনার মৃত্যুতে ফুলপুরবাসী আরও একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হারালো। এভাবে একে একে আমাদের মাঝ থেকে একজন একজন করে চিরবিদায় নিচ্ছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
স/বি