ফিলিস্তিন
মো জাহাঙ্গীর আলম
থাকলে ঈমান জাগ্রত হও
বিশ্বে যত মুসলমান
আর দিব না নিতে কেড়ে
ফিলিস্তিনের শিশুর প্রাণ
বিপ্লবী বীর যোদ্ধা হামাস
করছে লড়াই চলরে যা-ই
ধর্মে আঘাত করলে কেউ
করবো বিনাশ রক্ষা নাই
আয় রে ছুটে বিশ্ব থেকে
যোদ্ধা সকল মুসলমান
রক্ত ত্যাগে আসবে বিজয়
দ্বীন কায়েমে বলীয়ান
ভয় পেওনা গ্রেনেড বোমা
আকসা স্বাধীন মুক্ত চাই
ধর্মে আঘাত করলে কেউ
করবো বিনাশ রক্ষা নাই
নত শিরে সইবে কত
জুলুম শোষণ অত্যাচার
তাকবিরের অই হুংকারে আয়
পরাধীনের ভাঙ্গবো দ্বার
বন্ধ কর ধর্ম লড়াই
এসো সবাই শান্তি চাই
ধর্মে আঘাত করলে কেউ
করবো বিনাশ রক্ষা নাই

