ফরিদেপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে আটক-১৯
আবু নাসের হুসাইন : গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ অভিযানে ১৩০ গ্রাম গাঁজাসহ ১ জন, নিয়মিত মামলায় ৫ জন এবং ওয়ারেন্টের ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এ তথ্য জানিয়েছেন।
জেলা পুলিশ জানায়, ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা কালে সোমবার সকালে ফরিদপুর কোতয়ালী থানাধীন পশ্চিম আলীয়াবাদ সাকিনস্থ ধৃত আসামী শেখ হযরতের বসত ঘর হতে শেখ হযরত (৪২), পিতা-মৃত শেখ হোসেন, সাং-পশ্চিম আলীয়াবাদ (গজারিয়া), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে একটি সাদা পলিথিনের ভিতরে রক্ষিত ১৩০ (একশত ত্রিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে, নিয়মিত মামলার ৫ জন ও ওয়ারেন্টের ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে, ১ জন ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করা হয়। উক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাংগা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টের আসামি শহীদ শরীফ (৩৫), পিতা- মৃত. রজব আলী শরীফ, গ্রাম- মাজারদিয়া, থানাঃ ভাংগা, জেলাঃ ফরিদপুর, জুয়েল মাতুব্বর পিতা কুদ্দুস মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর পিতা মৃত হাসেম মাতুব্বর, ময়না বেগম স্বামী কুদ্দুস মাতুব্বর, লাভলী বেগম স্বামী সোহেল মাতুব্বর, সাং গোয়ালদি, থানা- ভাঙ্গা জেলা ফরিদপুরদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম জানান, ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ১১ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১২ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ৩৪ হাজার টাকা। আটক সংখ্যা- মোটর সাইকেল-১ টি, ইজিবাইক-২ টি ও মাহেন্দ্র- ১ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
স/না

