ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে নয়টি মামলায় ১২ জন গ্রেফতার 

abu naser
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে নয়টি মামলায় ১২ জন গ্রেফতার

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশ অভিযানে গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৯টি মামলায় ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ২ টি মাদক মামলা রুজু হয়।

৩৬ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। ট্রাফিক পুলিশ ১১ টি প্রসিকিউশন দেয় ও বিভিন্ন ধরণের ৮টি গাড়ী আটক করে এবং ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, কোতয়ালী থানায় ৩টি নিয়মিত মামলা রুজু হয়। নিয়মিত মামলায়  ১ জন গ্রেফতার করা হয়েছে এবং ১২টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা ১৫ পিচ ইয়াবাসহ  ১ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ভাংগা থানায় ৫০ গ্রাম গাঁজা ও ৫ পিচ ইয়াবাসহ  ১ জন কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভাঙ্গা থানায় নিয়মিত মামলায় ১ জন কে গ্রেফতার করা হয়েছে এবং ৪ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

মধুখালী থানায় নিয়মিত মামলা রুজু হয় ৩টি। নিয়মিত মামলায়  ৭ জন গ্রেফতার করা হয়েছে এবং ১ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

সালথা থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ২ জন ব্যক্তি এবং ৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

সদরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ১ টি। নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে ১ জন ব্যক্তি এবং ৭টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

নগরকান্দা থানায় মোট ১০টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানায় মোট ৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে।

ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলার সংখ্যা – ১১টি,
নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ৪ টি, আদায় কৃত জরিমানার পরিমান: ৯ হাজার ৫শ টাকা,
আটককৃত যানবাহনের সংখ্যা: মটরসাইকেল-৩ টি, ইজিবাইক-৩ টি এবং নসিমন-২ টি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম জানান, ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরাখবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

স/এষ্