ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ১২ জন আটক

abu naser
সেপ্টেম্বর ৭, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ১২ জন আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৩ জন এবং ওয়ারেন্টের ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদরপুর থানা পুলিশের অভিযানে গতকাল ২টি জিআর ও ২টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাবুল শেখ, পিতা- মৃত আনছার শেখ, আফজাল শেখ, পিতা- মৃত আনছার শেখ, উভয় সাং- চর বিষ্ণুপুর জরিপের ডাঙ্গী, সোবাহান দেওয়ান, পিতা- মৃত রহিম উদ্দিন দেওয়ান, সাং-নয়রশি ও মোঃ জাফর বেপারী (৩৯), পিতা- মৃত মজিবর রহমান বেপারী, সাং-পশ্চিম আমিরাবাদ আদু বেপারীর ডাঙ্গী, সর্ব থানা-সদরপুর, জেলা- ফরিদপুরদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা মামলায় ৩ জন আসামি ও ওয়ারেন্টের ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১ জন ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এদিকে ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা- ১৭ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ৯ টি, আদায়কৃত জর‌িমানার প‌রিম‌ান- ৩৩ হাজার টাকা, আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল-২ টি ও ইজিবাইক-৩ টি।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।