ফরিদপুর জেলা পুলিশের অভিযানে আটক-৭
আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলা পুলিশের অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।
নিয়মিত মামলায় ৩ জন এবং ওয়ারেন্টের ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, সালথা থানা পুলিশের বিশেষ অভিযানে সালথা জিআর- ৭৮/২১ পরোয়ানাভুক্ত এর আসামী লাইলি বেগম (৪০), স্বামী- আক্কাস শেখ স্থায়ী : গ্রাম- বাউশখালী, থানা- সালথা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে ২ জন ওয়ারেন্টে ও ১ জন নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানা পুলিশ কর্তৃক সদরপুর থানা এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ আসলাম, পিতা- জলিল মন্ডল, সাং- ৩৩ নং ডিক্রিরচর, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরসহ ২ জন নিয়মিত মামলা আসামি গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা ১৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ১৬ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ৪৭ হাজার টাকা,
আটক সংখ্যা- মোটর সাইকেল ৩ টি, ইজিবাইক ২ টি।

