ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১১, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে শহরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাই পুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটা কুকুরকে সাইড দিতে গিয়ে একটা যাত্রীবাহী মাহিন্দ্র পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে লিটন বিশ্বাস (৩৮) নামে একজন যাত্রী নিহত হন।

নিহত লিটনের বাড়ি গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামে বলে জানা যায় ।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ কঙ্কন কুমার বিশ্বাস জানান, এই যাত্রীবাহী মাহিন্দ্র টি ফরিদপুর থেকে বোয়ালমারী যাবার পথে উক্ত স্থানে একটা কুকুরকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

স/এষ্