ফরিদপুরে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এনডিসি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদা হক, রাশিন এর নির্বাহি পরিচালক আসমা আক্তার মুক্তা সহ সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাক্তিবর্গ জেলার চলমান উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার তাগিদ দেন। জেলা প্রশাসক মহোদয় সকল উপজেলা নির্বাহী অফিসার গণকে তাদের আওতাধীন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিয়মিত দেখভাল করার কথা বলেন। এছাড়াও সরকারী দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন।
স/এস্

