ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের টেকসই দুগ্ধ শিল্প” এই স্লোগান সামনে রেখে ফরিদপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল্লাহ মোহাম্মদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার। আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে ও সিদ্ধান্তে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল জেলার মৎস্য, কৃষি এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে । আগামীতে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

স/এষ্