ফরিদপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করলেন অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান
আবু নাসের হুসাইন, ফরিদপুর : ফরিদপুর জেলাকে পুজা আয়োজনের ঐতিহ্য মন্ডিত জেলা বিবেচনায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান।
বৃহস্পতিবার রাতে তিনি শহরের চৌধুরী বাড়ী পুজা মন্ডপ, গোয়ালচামটের মিনিবাস মালিক সমিতি ও বাস মালিক সমিতির পুজা মন্ডপ এবং গৌর গোপাল আঙ্গীনা পুজা মন্ডপ পরিদর্শন করেন।

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান। সেই সাথে করোনার বিষয়টি মাথায় রেখে সাবলীলভাবে পুজা উদযাপনে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এসময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার তার সাথে ছিলেন।

