ফরিদপুরে বিভিন্ন এলাকায় পলিশের অভিযানে ২৪ জন আটক
আবু নাসের হুসাইন, ফরিদপুর: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ১ টি মাদক মামলা রুজু করা হয়। জেলায় মোট ৬ টি মামলা রুজু করা হয়। তার মধ্যে ১ টি মাদক মামলায় ১ জন আসামি ও ৫ টি নিয়মিত মামলায় ৭ জন আসামি গ্রেফতার হয়।
মোট ২৩ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৭ টি রি-কল (অন্যান্যভাবে) নিষ্পত্তি করা হয়। ১৬ জনকে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ৮ টি প্রসিকিউশন দেয় এবং ৩হাজার টাকা জরিমানা আদায় করে। আজ শনিবার ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা কালে রথখোলা রোড থেকে ১০০ গ্রাম গাঁজাসহ ১) নিরেন রবি দাস (৪৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা রুজু করা হয়। এছাড়া ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৪ জন আসামি ও গ্রেপ্তারি পরোয়ানা(ওয়ারেন্ট) মূলে ৩ জন আসামিকে আটক করা হয়। অন্যান্য ভাবে রিকল মূলে ৩ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
সালথা থানা পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং উক্ত মামলায় ১জন আসামী গ্রেপ্তার করা হয়। নগরকান্দা থানা পুলিশ কর্তৃক একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং উক্ত মামলায় ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক অন্যান্যভাবে রিকল মূলে দুইটি অরেন্ট নিষ্পত্তি করা হয়।
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে, গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্টে) মূলে ৪ জন আসামী গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক একটি মামলা রুজু করা হয় উক্ত মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন আসামী কে গ্রেফতার করা হয়। অন্যান্যভাবে রিকল মূলে দুইটি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ভাংগা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন আসামীকে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম জানান, ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ৮টি। নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ০১ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ৩হাজার টাকা ও আটক সংখ্যা- নাই।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
স/এষ্

