ফরিদপুরে পৌনে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে পৌনে এক কেজি গাঁজাসহ হাসান বেপারী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার রাতে জেলার কোতয়ালী থানার চর টেপাখোলা গোলাপদি মাতুব্বর ডাঙ্গী গস্খাম এলাকা থেকে ফরিদপুর র্যাব-৮এর এশটি দল তাকে আটক করে। আটককৃত হাসান টেপাখোলা ব্যাপারী পাড়া এলাকার হুমায়ন বেপারীর ছেলে।

ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে জেলার কোতয়ালী থানাধীন চর টেপাখোলা গোলাপদি মাতুব্বর ডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাসান বেপারী(২৫) কে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৭৮০ (সাতশত আশি) গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

