ফরিদপুরে পৃথক ৩ স্থান হতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ আটক-৪
আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে পৃথক ৩টি স্থান হতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। ফরিদপুর র্যাবের একটি অভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী ও মধুখালী থানায় ৩ টি পৃথক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

ফরিদপুর র্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সোমবার বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী শফি উল্লাহ(২০), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-কুতুব পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করেন। এসময় তার হেফাজতে থাকা ৫ হাজার ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অপরদিকে একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা এর একটি চালান নিয়ে পরিবহন যোগে ফরিদপুর হয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা করেছে উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল একই দিন বিকালে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন(৩৫), পিতা- মৃত কাদের হোসেন, সাং- আজিরনগর, থানা-চকোরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৪ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়।

ফরিদপুর র্যাব-৮ আরো জানতে পারে কতিপয় গাঁজা ব্যবসায়ী গাঁজার একটি চালান নিয়ে প্রাইভেটকার যোগে ফরিদপুর জেলা হয়ে মাদারীপুর জেলার উদ্দেশ্যে রওনা করছে উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে মোঃ সেলিম(৪৮), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-চর কমিশনা, থানা-মুলাদী, জেলা-বরিশাল ও মোঃ শাহীন সরদার(৩৫), পিতা-মৃত দুলাল সরদার, সাং-সত্যপুর, থানা-ভেদেরগঞ্জ, জেলা-শরীয়তপুরদ্বয়কে আটক করেন। এ সময় তাদের হেফাজত হতে ২০ (বিশ) কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১ বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী এবং মধুখালী থানায় ৩ টি পৃথক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

