ফরিদপুরে পুলিশের অভিযানে আটক-১১, ইয়াবা ও গাঁজা
উদ্ধার
আবু নাসের হুসাইন, সালথা: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৩৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ৬ টি মাদক মামলা রুজু করা হয়। জেলায় মোট ৭ টি মামলা রুজু করা হয়। তারমধ্যে ৬টি মাদক মামলায় ৯ জন আসামি ও ১টি নিয়মিত মামলায় ১ জন আসামী গ্রেফতার হয়। মোট ১৬ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। এরমধ্যে ১২টি রি-কল, ৩টি ওডি এবং ১ জনকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকালে ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ট্রাফিক পুলিশ ১০ টি প্রসিকিউশন দেয় ও ০২টি মোটর সাইকেল আটক করে এবং হাজার টাকা জরিমানা আদায় করে।
পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে নিখুরদী বৌঘাটা বাজার সংলগ্ন বৌঘাটা ব্রীজ থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ ফরিদ মিয়া ফিকলু(৩২) এবং রিপন মোল্লা (৩৭) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়।
কোতয়ালী থানাধীন রথখোলা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ হেলাল শেখ(২৮) এবং নাছিমা বেগম (৩৪) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়।
এছাড়া কোতয়ালী থানাধীন হাড়োকান্দি থেকে ১০ পিস ইয়াবাসহ প্রকাশ শেখ(২৬) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়। অপর একটি অভিযানে কোতয়ালী থানাধীন ২নং হাবেলী গোপালপুর থেকে ৩১০ পিস ইয়াবাসহ শাহিন মোল্লা(৩৬) কে RAB কর্তৃক গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়।
ফরিদপুর ডিবি পুলিশ কর্তৃক শুক্রবার রাতে ফরিদপুর কোতয়ালী থানাধীন পূর্ব খাবাসপুর সাকিনস্থ ধৃত আসামী পারভেজ শেখ এর ভাড়া বসত ঘর হতে পারভেজ শেখ (৪৫), পিতা-মৃত নুরুজ্জামান শেখ, সাং-পূর্ব খাবাসপুর তোফাজ্জেল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া, (ভাসমান) জালাল মন্ডল (৩৮), পিতা-মৃত আইয়ুব মন্ডল, সাং-দক্ষিণ কোমরপুর (উকিল মোল্যার বাড়ীর পাশে) এ/পি সাং-পূর্ব খাবাসপুর তোফাজ্জেল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে ১৯ পিস কমলা রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর এর কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।
একই তারিখ ডিবি পুলিশ কর্তৃক পৃথক অপর অভিযানে শুক্রবার ভাঙ্গা থানাধীন কাউলীবেড়া সাকিনস্থ জনৈক শেখ উকিল, পিতা- শেখ শহর তার বসতঘর হতে আসামী শেখ উকিল (৪০), পিতা- শেখ শহর, মাতা- জরিনা বেগম, সাং- কাউলীবেড়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে একটি সাদা রংয়ের স্বচ্ছ জিপার প্যাকেটের মধ্যে রক্ষিত ৫২(বায়ান্ন) পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনির ১০(ক)/৪১ মামলা রুজু করা হয়। ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট মূলে ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানা পুলিশ কর্তৃক অন্যান্যভাবে(রিকল মূলে) ৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক অন্যান্যভাবে(ওডি) ১টি ও রি-কল মূলে ২টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয় ও অন্যান্যভাবে একটি গ্রেফতারী ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ৩ টি ওয়ারেন্ট (রি-কল মূলে) নিষ্পত্তি করা হয়।
নগরকান্দা থানা পুলিশ কর্তৃক অন্যান্যভাবে (রি-কল মূলে) ৬টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ১০ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা- ২টি, আদায়কৃত জরিমানার পরিমান: ৬হাজার টাকা,
আটক সংখ্যা: মোটর সাইকেল-২ টি।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
স/এষ্

