ফরিদপুরে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক-৯
আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ ফরিদপুরে গত ২৪ ঘন্টায় জেলা পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজাসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টের ২ জন আসামি গ্রেফতার করা হয়। আজ শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম।
জেলা পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ বোতল ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ২ জন আসামি ও ওয়ারেন্টের ২ জন আসামী গ্রেফতার করে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
নগরকান্দা থানা পুলিশের অভিযানে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে । পরবর্তীতে তাদের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা পুলিশের অভিযানে শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) সালথা থানার মামলার আসামী জামাল @ জাম্বু মাতুব্বর (২৮), পিতা- সামছুল মাতুব্বর স্থায়ী : গ্রাম- জগন্নাথদী, থানা- সালথা, জেলা –ফরিদপুরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সদরপুর থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পৃথক দুটি মামলার এজাহার নামীয় আসামী রাকিবুল ইসলাম (৩৪) , পিতা-মৃত এম এ ফজল, সাং -আজিমউদ্দিন বেপারী ডাঙ্গী ও শহিদুল ইসলাম(৩৯), পিতা- আলী হোসেন বেপারী, সাং-২২ রশি, উভয় থানা- সদরপুর, জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
এদিকে ফরিদপুর ট্রাফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা ৯ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ টি, আদায় কৃত জরমিানার পরিমান- ৯ হাজার টাকা, আটক সংখ্যা- মটর সাইকেল ৩ টি, ইজিবাইক ২ টি।
স/এষ্

