ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৭ জেলের কারাদণ্ড

abu naser
অক্টোবর ৯, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৪৭ জেলের কারাদণ্ড

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৪৭ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

শনিবার ভোর রাতে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

আটক ৪৭ জন জেলের মধ্যে ৮ জনকে ২মাস এবং বাকি ৩৯ জনকে ২০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানের সময় নৌকা থেকে ৪০ কেজি মা ইলিশ ও ৯০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে চরবলাশিয়া ট্রলারঘাটে কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। মাছ বিতরণ করা হয় সদরপুর এতিমখানায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

স/এষ্