ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে দেশী-বিদেশী মদ সহ ৯জন আটক 

abu naser
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে দেশী-বিদেশী মদ সহ ৯জন আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দেশী-বিদেশী মদ ও মদ তৈরির উপকরণ সহ ৯জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, গত মঙ্গলবার রাতে আলীপুর এলাকা থেকে দুজন কিশোরকে ৩ বোতল দেশীয় মদসহ আটক করা হয়।

এরপর তাদের কথা মতো এ ঘটনায় জরিত আরো ৬জনকে আটক করে পুলিশ। তিনি বলেন অভিযান কালে ৩৮ লিটার মদ, ১০ লিটার মদ তৈরির ক্যামিকেল উদ্ধার করা হয়। তিনি বলেন এ ঘটনায় এ পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। বাকি আরো একজনকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে। এই মদ গুলো আগামী দূর্গা পূজাকে উপলক্ষে তৈরি বা জোগার করা হচ্ছিলো বলে তিনি জানান।

এদিকে এঘটনায় বৃহস্পতিবার ফরিদপুর কোতয়ালী থানায় ১০জনের নাম উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৭৩।

স/এষ্