ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে ট্রাক চাপায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

abu naser
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ট্রাক চাপায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে ট্রাকের চাপায় কামরুল ইসলাম (৫০) নামে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ রোববার( ১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী কামরুল ইসলাম ফরিদপুর সদর থানার সাদিপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ফরিদপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের পুকুরিয়া এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর ও রক্তাক্ত অবস্হায়, তাকে ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার করে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ভাঙ্গা যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পরেন তিনি। আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১ টায় তাকে মৃত্যু ঘোষণা করেন।

স/এষ্