ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা
আবু নাসের হুসাইন, ফরিদপুর: মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় কৈজুরী জাকের মঞ্জিলে এ প্রস্তুতি সভার আয়োজন করেন জেলা জাকের পার্টি।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলী ভূইয়া, সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি ফকির আঃ মান্নান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমান, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, জেলা মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে।

উক্ত প্রস্তুতি সভায় জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মহোদ্বয়ের হুকুমে ফরিদপুর জেলা জাকের পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাকের পার্টির নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। এসময় উপস্থিত নেতাকর্মীদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান তিনি।

