ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

abu naser
অক্টোবর ৯, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, ফরিদপুর: প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাত ও সালথা উপজেলার যদুনন্দী বাজার সংলগ্ন কুমার নদীতে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার কমিটির উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান-বিপিএম (সেবা)।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান, রুপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এ নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট বড় ৬ টা নৌকা অংশগ্রহণ করে। গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এ নৌকা বাইচ দেখতে নদীর দু-পাঁড়ে আধা কিলোমিটার জুড়ে হাজার হাজার জনতা ভীড় করে। নৌকা বাইচকে কেন্দ্র করে মেলারও আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় তামারহাজ্বী গ্রামের বাকু শেখের নৌকা প্রথম, রুপাপাত গ্রামের ইলিয়াছ মেম্বার দ্বিতীয় ও আড়পাড়া গ্রামের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে ফ্রিজ প্রদান করা হয়।

স/এষ্